ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাসআলখাইমাহে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিবেদক
admin
মে ১৮, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

আরব আমিরাত প্রতিনিধি,

সংযুক্ত আরব আমিরাতের রাসআলখাইমাহে গত ১৭ মে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী যুবলীগ রাসআলখাইমাহ শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সুবোধ চৌধুরী, জাফর চৌধুরী, তাজউদ্দীন, মোহাম্মদ হারুন, মহিন উদ্দিন, বেলাল, রনি, মোহাম্মদ রায়হান ও মিজানসহ প্রবাসী আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দেশ উন্নয়নে অবদান এবং প্রবাসীদের প্রতি আন্তরিকতার কথা তুলে ধরেন।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Don`t copy text!