ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিপণ না পেয়ে মতলবে অপহৃত স্কুলছাত্রকে ছেড়ে দিল দুর্বৃত্তরা

প্রতিবেদক
majedur
মে ১৭, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সমীর ভট্টাচার্য্য :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মুক্তিপণের টাকা আদায় করতে না পেরে এক স্কুলছাত্রকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অপহৃত ছাত্র শুভজিত সরকার রুদ্র স্থানীয় কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুল-এর ৫ম শ্রেণির শিক্ষার্থী।

রোববার (১৭ মে) সকাল ৬টার দিকে রুদ্র নিজ বাড়ি চরমুকুন্দি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিকেলে মতলব বাজারের প্রধান সড়কে তাদের গ্রামের ইমন সরকার নামের এক ব্যক্তি রুদ্রকে দেখতে পেয়ে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেন।

রুদ্র সাংবাদিকদের জানায়, প্রাইভেট পড়তে যাওয়ার পথে সাকিব হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পাশের বালুর মাঠ এলাকা থেকে মুখোশধারী কয়েকজন যুবক তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেয়। পরে তারা তার বাবার মোবাইল নম্বর জানতে চায়। কিন্তু সে নম্বর বলতে না পারায় বিকেল সাড়ে ৪টার দিকে মতলব বাজারের সিঙ্গাপুর প্লাজা এলাকায় তাকে নামিয়ে দিয়ে চলে যায়।

পরিবারের সদস্যদের ধারণা, মুক্তিপণের জন্য যোগাযোগ করতে না পারায় অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবিদ হোসনাইন সানীব বলেন, “অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

Don`t copy text!