ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৫

প্রতিবেদক
admin
মে ৭, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক,চাঁদপুর
পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের দিকনির্দেশনায় মোহাম্মদ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানার সার্বিক দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির, এসআই পিয়াস বড়ুয়া ও এসআই মোহাম্মদ নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ০৭/০৫/২০২৬ তারিখ রাত ০০.৩০ ঘটিকা হতে ফরিদগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মোট ০৫ জন মাদক ব্যবসায়ীর নিকট হতে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন — ১. ইসমাইল শেখ (৪০), পিতা- সোলাইমান শেখ, সাং- দক্ষিণ বালিয়া (শেখ বাড়ি), থানা- চাঁদপুর সদর মডেল, জেলা- চাঁদপুর; ২. লিটন চন্দ্র দাস প্রঃ মিঠন দাস (৩২), পিতা- অমুল্য চন্দ্র দাস, মাতা- মালতী রানী দাস, সাং- দক্ষিণ ধানুয়া (দাস বাড়ি), থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর — এই দুইজনের নিকট হতে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৩. মোঃ শাহাদাত হোসেন (২২), পিতা- শাহ আলম, মাতা- নাজমা বেগম, সাং- গৃদকালিন্দিয়া (চৌকিদার বাড়ি); ৪. মোঃ শাকিল (১৮), পিতা- আবদুর রহিম, মাতা- মাসুদা বেগম, সাং- চরমান্দারী (দীঘির বাড়ি) — উভয় থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর — এই দুইজনের নিকট হতে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৫. মোঃ দুলাল মল্লিক (৪৪), পিতা- শাহাদাত উল্লা, মাতা- রেজিয়া বেগম, সাং- বিষেরবন্দ (মল্লিক বাড়ি), থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর-এর নিকট হতে ০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!