ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

প্রতিবেদক
Sagar Chandra
মে ৬, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জেলা। বুধবার (৬ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সাংবাদিক সমাজের’ ব্যানারে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ঘটনার প্রেক্ষাপট ও ক্ষোভ:

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ দিন আগে চায়ের দোকানে অবস্থানকালে চিহ্নিত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে একদল দুর্বৃত্ত দুই সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলা চালায়। প্রধান অভিযুক্ত রাব্বি হত্যা ও ছিনতাইসহ ৯টি মামলার আসামি হওয়া সত্ত্বেও পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি। বক্তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর ‘সোর্স’ পরিচয়ে পুলিশের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা। এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে চরম উদাসীনতা ও রহস্যজনক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন সাংবাদিক নেতারা।

কর্মসূচি ও আলটিমেটাম:

প্রতিবাদ সভা থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলার মূল পরিকল্পনাকারী রাব্বিসহ সকল আসামিকে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

বক্তব্য রাখেন:

সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল হক রঞ্জু, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ইশা, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

উপজেলাগুলোতেও প্রতিবাদের ঝড়:

একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সকল উপজেলা সদরেও মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিক সমাজ পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

​সমগ্র জেলায় সাংবাদিক মহলের এই ঐক্যবদ্ধ আন্দোলন ও প্রতিবাদে বর্তমানে এলাকা উত্তাল রয়েছে। সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনায় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Don`t copy text!