ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে জমি নিয়ে বিরোধ: কৃষকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

প্রতিবেদক
Sagar Chandra
মে ২, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, জেলা প্রতিনিধি (নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে জমিজমাসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে ইদ্রিস আলী নামে এক কৃষকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফকিরপাড়া অশোকলা গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ: ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের মো. এরশাদ, মো. এজাজুল ও মো. আমিনুল সংঘবদ্ধ হয়ে কৃষক ইদ্রিস আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির বারান্দার বেশ কয়েকটি সিমেন্টের খুঁটি এবং দুটি জানালা ভাঙচুর করে। একপর্যায়ে তারা বসতবাড়িতে আগুন ধরিয়ে দিলে আতঙ্কিত স্বজন ও স্থানীয়রা দ্রুত তা নিভিয়ে ফেলেন। এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগীর বক্তব্য: ভুক্তভোগী কৃষকের ছেলে নাঈম হোসেন অভিযোগ করে বলেন, “জমিজমার বিরোধের জেরে এরশাদ, এজাজুল ও আমিনুল ইসলাম আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা আমাদের বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। আমরা এই অন্যায়ের সঠিক বিচার চাই।”

অভিযুক্তদের বক্তব্য: অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এজাজুল, তাঁর বোন ও মা আজিরুন বেগম দাবি করেন, “প্রতিপক্ষরাই আমাদের ওপর আগে হামলা চালিয়েছে, যার প্রতিক্রিয়ায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।” তবে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তাঁরা অস্বীকার করেন।

পুলিশের পদক্ষেপ: মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!