সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের ‘স্পন্দন’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য এবং শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন:
- উপজেলা কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম।
- উপজেলা এআরডিও মো. আলা উদ্দিন।
- কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু।
- উপজেলা শ্রমিক দলের সভাপতি আজাদ উদ্দিন।
- সাধারণ সম্পাদক মো. ছগির আহমেদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মে দিবসের চেতনাকে ধারণ করে তাদের ন্যায্য অধিকার প্রদান করা আমাদের সকলের দায়িত্ব।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

