ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: গবাদিপশু ও মাদকসহ ৩৬ লাখ টাকার পণ্য জব্দ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৩০, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

মো. হামিদুল ইসলাম, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু ও বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক

​বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গবাদিপশু এবং চোরাই পথে আসা বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করা হয়।

​অভিযানের বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন:

​”সীমান্ত সুরক্ষা ও চোরাচালান নির্মূলে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিরবচ্ছিন্ন নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Don`t copy text!