ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৩৩ বছরের টোল আদায় বন্ধের দাবি; চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে মানববন্ধন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৩০, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দীর্ঘ ৩৩ বছর ধরে চলমান এই টোল আদায়কে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়।

​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিক এনায়েতউল্লাহ, জেলা ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং সাবেক কাউন্সিলর শান নেওয়াজ খাঁন সিনা।

​বক্তারা বলেন, মহানন্দা সেতু ব্যবহার করতে গিয়ে প্রতিদিন সাধারণ মানুষকে অতিরিক্ত টোল দিতে হচ্ছে, যা তাদের ওপর চরম আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান ও সিএনজিচালিত থ্রি-হুইলারের চালক ও যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘ তিন দশক ধরে টোল আদায় করায় সেতুর নির্মাণ ব্যয় বহু আগেই উঠে এসেছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

​তারা আরও জানান, জেলাবাসীর দৈনন্দিন যাতায়াত, শিক্ষার্থীদের যাতায়াত ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে এই সেতুটি অপরিহার্য। কিন্তু বর্তমান টোল ব্যবস্থার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে চলে গেছে। এ সময় অবিলম্বে টোল বাতিল করার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান আয়োজকরা।

Don`t copy text!