ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে দুই সন্তানসহ বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ: ৫ দিনেও মেলেনি পরিবারের সন্ধান

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৩০, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরের তারাগঞ্জে দুই শিশু সন্তানসহ এক অজ্ঞাত পরিচয় বাকপ্রতিবন্ধী নারী (২৬) পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। একজনের বাড়িতে আশ্রয় নেওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। শিশু দুটি কথা বলতে পারলেও তাদের স্থায়ী ঠিকানা বলতে পারছে না।

​বর্তমানে ওই নারী ও শিশুরা তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের বামনদীঘি এলাকায় স্থানীয় লিটন খানের আশ্রয়ে রয়েছেন।

ঘটনার বিবরণ: খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৬ মে দিবাগত রাত ১১টার দিকে বামনদীঘি এলাকায় ওই নারীকে দুই সন্তানসহ ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এত রাতে কোথায় যাবেন বা বাড়ি কোথায়—জিজ্ঞাসা করা হলেও বাকপ্রতিবন্ধী হওয়ায় ওই নারী কোনো উত্তর দিতে পারেননি। পরে মানবিক কারণে ইকরচালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের ভাতিজা লিটন খান তাদের নিজের বাড়িতে নিয়ে যান।

​পরদিন সোমবার (২৭ মে) ওই নারী ও শিশুদের নিয়ে তারাগঞ্জ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন লিটন খান।

আশ্রয়দাতার বক্তব্য: আশ্রয়দাতা লিটন খান জানান, দুই সন্তানসহ অজ্ঞাত নারীকে আশ্রয় দিয়ে তিনি বর্তমানে কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রচার করা হলেও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধির বক্তব্য: সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিন জানান:

​”আমরা ভেবেছিলাম তারা হয়তো ভুল করে বাস থেকে এই এলাকায় নেমে পড়েছেন। পরিবারের লোকজন খোঁজ করতে আসবে ভেবে আমরা তাদের নিরাপদ আশ্রয়ে রেখেছিলাম। কিন্তু পাঁচ দিন পার হয়ে গেলেও কেউ আসেনি।”

 

​তিনি অজ্ঞাত ওই নারীর পরিবারের সন্ধানে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। যদি কেউ ওই নারীকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, তবে তাকে তারাগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Don`t copy text!