ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় দৈনিক ‘দেশ রূপান্তর’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর একটায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অতিথিবৃন্দ ও আলোচনা সভা
দেশ রূপান্তরের নান্দাইল প্রতিনিধি মো. আবু হানিফ সরকারের সভাপতিত্বে এবং নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহামুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- প্রফেসর ড. জান্নাতুন নাহার মুক্তা (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)।
- সহকারী প্রফেসর নূর আলম সরকার (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)।
- নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু সাহা।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, সাংবাদিক এবি ছিদ্দিক খসরু, হান্নান আল আজাদ এবং কলামিস্ট সাইদুর রহমান।
অংশগ্রহণ ও সংহতি
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক মড়ল, সাংবাদিক ফরিদ মিয়া, সাংবাদিক রমজান আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণরত অর্ধশতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলেন।
বক্তারা বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ রূপান্তর অল্প সময়ে দেশের প্রথম সারির সংবাদপত্রে পরিণত হয়েছে।” তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় পত্রিকাটির বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অতিথিরা আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

