ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

​চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৮, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ‘জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভা ও শপথ:

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি তরুণ প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। আলোচনা শেষে উপস্থিত প্রায় ১৬০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে মাদকবিরোধী বিশেষ শপথ বাক্য পাঠ করানো হয়।

কুইজ ও পুরস্কার বিতরণ:

শিক্ষার্থীদের মেধা যাচাই ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

উপস্থিত ব্যক্তিবর্গ:

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু এবং বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস।

​প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের বিপদগামী হওয়া থেকে রক্ষা করবে।

Don`t copy text!