ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৮, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল দেশ। সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোর জেলার শার্শা উপজেলায় ঐতিহাসিক ‘উলশী খাল’ পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষি ও অর্থনীতিতে নতুন দিগন্ত:

প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, উলশী খাল পুনঃখননের মাধ্যমে এই অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। এটি হাজার হাজার একর কৃষি জমিকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে রক্ষা করবে, যার ফলে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু হওয়া এই ঐতিহাসিক খালের হারানো গৌরব ফিরিয়ে আনতেই সরকার এই মেগা উদ্যোগ নিয়েছে।

জনগণের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ:

প্রকল্প এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন। তিনি আশ্বাস দেন যে, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও কৃষি খাতের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে খননকাজের সূচনা করেন। এ সময় তিনি একটি চারাগাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

যশোরবাসীর জন্য বিশেষ উপহার:

শার্শার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের এই দাবি পূরণের মাধ্যমে এ অঞ্চলে আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে, যাকে যশোরবাসীর জন্য প্রধানমন্ত্রীর বড় উপহার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এছাড়া সমাবেশে প্রধানমন্ত্রী নারীদের জন্য এলপিজি গ্যাস কার্ড প্রদান, ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ঘোষণা দেন।

উপস্থিত ব্যক্তিবর্গ:

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং যশোর-১ আসনের সংসদ সদস্য আজীজুর রহমান। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবের আমেজ:

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো যশোর জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিকেলের দিকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ প্রদান শেষে সন্ধ্যায় তাঁর আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

Don`t copy text!