ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৫, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর:

​রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নগরীর জাহাজ কোম্পানি মোড়ে ‘মহানগর নাগরিক কমিটি’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন:

  • ​স্থানীয় ব্যবসায়ী পার্থ বোস
  • ​জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন ইসলাম
  • ​জিএল রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী
  • ​নাগরিক কমিটির সদস্য মাহফুজুর রহমান প্রমুখ।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ দুই বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। সড়কটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনকে বারবার আল্টিমেটাম দেওয়া সত্ত্বেও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বাজেট পাস হয়েছে বলে বারবার আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি।

​বক্তারা আরও বলেন, সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে প্রতিদিন এই সড়কে চলাচলকারী প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তারা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের কাছে দ্রুত রাস্তাটি পুনঃনির্মাণ কাজ শুরুর জোর দাবি জানান।

​এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী জানান, সড়কটি পুনঃনির্মাণের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে অ্যাসেসমেন্টের (মূল্যায়ন) কাজ চলছে। দ্রুতই কার্যাদেশ দিয়ে সড়কটির নির্মাণকাজ শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Don`t copy text!