ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৩, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

​নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

​শনিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে পত্নীতলা উপজেলার গোবরাপুরি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম জেলার ধামইরহাট উপজেলার আলতাদিঘী গ্রামের মেহের আলীর ছেলে।

​পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি আভিযানিক দল পত্নীতলা এলাকায় মাদকবিরোধী দায়িত্ব পালন করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গোবরাপুরি গ্রামে জনৈক মালেকুলের বাড়ির অদূরে রাস্তার ওপর এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে জহুরুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল (এস্কফ) উদ্ধার করা হয়।

​এ ঘটনায় আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে।

Don`t copy text!