ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৩, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

​নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের এড়েন্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল সকালে উপজেলার এড়েন্দা গ্রামের মৃত সহর আলীর ছেলে মো. হারুন (৪৫), মো. ইউসুফ (৫০), সজিমুদ্দীন (৫৫) ও মোকছেদ আলীর (৫৫) নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি আরিফুল ইসলামের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আরিফুলের বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে তারা আরও উত্তেজিত হয়ে তেড়ে আসে। এ সময় প্রাণভয়ে আরিফুল ও তার পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা মেইন গেট, প্রাচীরের টিন এবং খলিয়ানের তারের বেড়া ভাঙচুর করে।

​ভুক্তভোগী আরিফুল ইসলাম জানান, “পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। তারা আমার বাড়ির দরজা ও প্রাচীর ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করেছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় আমাদের এলাকাছাড়া করা ও খুনের হুমকি দিয়ে গেছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

​অভিযোগে সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা মো. রাজু, মনিরুল ইসলাম ও বাবুসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, যারা ঘটনার সময় উপস্থিত ছিলেন।

​এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হারুন জানান, “তাদের জায়গায় আরিফুলরা বেড়া দিয়েছিল, আমরা শুধু সেই বেড়া সরিয়ে দিয়েছি। তাদের বাড়িতে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি।”

​সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!