হুসাইন ইসলাম রাফিত
তেরখাদা, খুলনা প্রতিনিধি:
খুলনার তেরখাদা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ তাহমিনা সুলতানা নীলা। গতকাল ২১ এপ্রিল দুপুর ১২:৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের পর তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।
উন্নয়নে সকলের সহযোগিতা কামনা
মতবিনিময়কালে নবাগত ইউএনও তাহমিনা সুলতানা বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় তেরখাদা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করাই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন:
- এস এম নুরুন্নবী, সহকারী কমিশনার (ভূমি)
- মোঃ সাইদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
- নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
- মোঃ আব্দুল হাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
- অতীশ সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা
- এম এম মতিয়ার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা
- পলাশ কুমার দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা
- নজিবুল ইসলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর
এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক পুষ্পেন্দু ঘরামী, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ তৌফিক ওমর, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শেখ শহীদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল এবং তথ্য আপা তাছলিমা খাতুন প্রমুখ।
নবাগত নির্বাহী অফিসারকে উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

