মো. মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) | ১৯ এপ্রিল, ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ লামনগর একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানের বিবরণ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- ইঞ্জিনিয়ার আবু তাহের চৌধুরী
- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমিনুল ইসলাম
- ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার
- ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন জসী
- দৈনিক আমার দেশ-এর সাংবাদিক মাসুদ রানা মনি
- ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন
- বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম সেলিম এবং আব্দুল মান্নান (পৌর মান্নান) প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য
উল্লেখ্য, এ বছর লামনগর একাডেমি থেকে মোট ৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরে পরীক্ষার ফলাফলের দিক থেকে উপজেলায় প্রথম স্থান অধিকার করে আসছে।
দোয়া ও মোনাজাত
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন লক্ষ্মীধরপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইকবাল হোসেন। দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

