ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগ: অতিষ্ঠ সাধারণ মানুষ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৯, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:

​ খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের লাউডোব খুটাখালি বাজারে একটি সিন্ডিকেটের মাধ্যমে চড়া মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের হোতা হিসেবে পরিচিত স্থানীয় ব্যবসায়ী রতন সাহা ওরফে ‘পাগল চাঁদ’-এর বিরুদ্ধে সরকারি মূল্যের তোয়াক্কা না করে ডিজেল ও পেট্রোল বিক্রির এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) সকালে খুটাখালি বাজারে রতন সাহা প্রতি লিটার ডিজেল ১৩০ টাকা দরে বিক্রি করেন। অথচ বর্তমানে সরকার নির্ধারিত ডিজেলের খুচরা মূল্য প্রতি লিটার ১০৫ টাকা ৫‌০ পয়সা। শুধু ডিজেলই নয়, এর আগে বিপুল পরিমাণ পেট্রোল মজুত করে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত দরে বিক্রি করার অভিযোগও রয়েছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে।

​এসব অসাধু ব্যবসায়ীর কারসাজিতে সাধারণ মানুষ ও কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন। চড়া দামে তেল বিক্রির বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক প্রতিবাদ জানান বাজুয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় বাজুয়া এস. এন. কলেজ ছাত্রদলের সভাপতি রিয়াজ মোরশেদ এবং দাকোপ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ হেলাল কাঞ্চনসহ স্থানীয়রা এই অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

​ভুক্তভোগীদের অভিযোগ, দাকোপের বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করছে। যথাযথ তদারকির অভাবে এই চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে।

​এলাকাবাসী ও সচেতন মহল এই সিন্ডিকেট ভেঙে দিতে এবং অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালত বা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ উপজেলা প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Don`t copy text!