ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জনগণের আস্থাই সরকারের বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ জরুরি: ড. আসিফ মিজান

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৮, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘সরকারের দুই মাস: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের আস্থা অর্জন

​সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তাঁর গতিশীল নেতৃত্বে সরকারের কার্যক্রম এখন দৃশ্যমান এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সুফল পেতে শুরু করেছে।”

নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

​বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ড. আসিফ মিজান বলেন, “দীর্ঘ সময় ধরে যারা জুলুম, নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন, তাদের জন্য সরকারের একটি সঠিক তথ্যভাণ্ডার বা ডাটাবেজ তৈরি করা অত্যন্ত জরুরি। যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করে রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে।”

জিয়াউর রহমানের স্মৃতিচারণ ও রাজসিক বিদায়ের প্রত্যাশা

​শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, “শহীদ জিয়া স্বল্প শাসনকালেই অসামান্য কাজের মাধ্যমে বিশ্ববাসীর হৃদয় জয় করেছিলেন। বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে, তা দেশবাসী ও মহান আল্লাহ নির্ধারণ করবেন। তবে আমার প্রত্যাশা—সরকারের বিদায় যেন রাজসিক হয়। সেটি দুই যুগ বা দুইশ বছর পরই হোক, তারা যেন জনগণের অকৃত্রিম ভালোবাসা নিয়ে বিদায় নিতে পারেন।”

আলোচকবৃন্দ

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল লতিফ মাসুম। ন্যাশনাল রিসার্চ পার্টি সেলের চেয়ারম্যান ড. গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— শরীফ হোসেন, প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দোহা, প্রফেসর ড. শাহাবুদ্দীন, প্রফেসর গোলাম রাব্বি, নায়েমের পরিচালক আতিকুল ইসলাম পাঠান, অ্যাডভোকেট আব্দুস সালাম, ফরিদ হোসেন এবং ফাতেমা তাসনিম প্রমুখ।

​বক্তারা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার, নির্যাতিতদের পুনর্বাসন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের আস্থা ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Don`t copy text!