ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় গৃহবধূর পায়ের রগ কেটে হত্যা: গ্রেফতার ২

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৭, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম (৩৯) নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় দুই নারীকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।

​গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের আমানটারী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম ওই এলাকার মৃত সুরত আলীর মেয়ে।

ঘটনার বিবরণ:

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী আবুল কাশেমের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল রোকেয়া বেগমের পরিবারের। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কাশেম, তার ছেলে মমিন মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রোকেয়া বেগমের ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেয়।

​গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

পুলিশি পদক্ষেপ:

হত্যাকাণ্ডের ঘটনার পরপরই অভিযানে নামে পীরগাছা থানা পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার আবুল কাশেম মিয়ার স্ত্রী মমেনা বেগম ও তার মেয়ে সাহানা বেগমকে গ্রেফতার করে।

​পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আটক দুই নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Don`t copy text!