ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৭, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

​এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ):

 কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর চরিয়াকোনা ৪নং ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কঠোর শাস্তির দাবিতে আয়োজিত এই সমাবেশে এলাকার কয়েকশ মুসল্লি ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

​সমাবেশে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, কটিয়াদী পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো এবং কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম।

​আরও উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতা মো. হামিদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাকিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সমাবেশে বক্তারা বলেন, “মাদক ও জুয়া বর্তমানে সমাজে মরণব্যাধিতে পরিণত হয়েছে। এর ফলে আমাদের যুবসমাজ ধ্বংসের মুখে। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক যুদ্ধ ঘোষণা করতে হবে।” বক্তারা এলাকায় মাদক ও জুয়ার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​বক্তারা আরও যোগ করেন, “যুবকদের খেলাধুলা ও গঠনমূলক সমাজসেবায় উদ্বুদ্ধ করতে হবে। এলাকায় কোনো অসামাজিক কর্মকাণ্ড দেখলে আইন নিজের হাতে না তুলে অপরাধীদের দ্রুত পুলিশ প্রশাসনের হাতে তুলে দিতে হবে।”

​এলাকাকে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশ প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়।

Don`t copy text!