ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলা ও সৃজনশীল চর্চায় শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়তে হবে: আজিজুল বারী হেলাল

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৭, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন ইসলাম রাফিত, তেরখাদা, (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম আজিজুল বারী হেলাল বলেছেন, একজন আদর্শ ছাত্রের গুণাবলীর মধ্যে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা, শৃঙ্খলাবোধ এবং নৈতিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। সুস্থ দেহ ও প্রফুল্ল মন ছাড়া প্রকৃত শিক্ষার বিকাশ সম্ভব নয়। কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, বরং খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

​গতকাল ১৭ এপ্রিল (শুক্রবার) বিকেল ৪টায় তেরখাদার আদমপুর বলর্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংসদ সদস্য বলেন, “বর্তমান প্রজন্মই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে হবে। বর্তমান সরকার ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।” মেধা বিকাশের জন্য বই পড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, মনকে সজীব রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় প্রযুক্তির অপব্যবহার এবং মোবাইল-ইন্টারনেটের আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু এবং উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী।

​অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকরাম হোসেন জমাদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এস এম ফয়সাল রহমান, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শিক্ষক শরীফ নাঈমুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগরসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

​আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Don`t copy text!