ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৫, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

এ.এস.এম হামিদ হাসান,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেলেও দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে শিক্ষার্থীদের।

​বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় পৃথক দুটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই লোডশেডিংয়ের কবলে পড়ে পরীক্ষার্থীরা। টানা ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠে তারা। এ সময় কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

​এ বিষয়ে কটিয়াদী জোনাল অফিসের ডিজিএম (উপ-মহাব্যবস্থাপক) মোহাম্মদ আবু সাঈদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণেই এই লোডশেডিংয়ের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হয়েছি।”

​এবার উপজেলার দুইটি কেন্দ্রে মোট ১,৩৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে কটিয়াদী সরকারি কলেজ কেন্দ্রে ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৩ জন এবং কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৯ জন অনুপস্থিত ছিল।

​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত কক্ষ, দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত তদারকি করেছেন।”

​সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা সত্ত্বেও সার্বিকভাবে উপজেলার উভয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শেষ হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Don`t copy text!