ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৫, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

এ.এস.এম হামিদ হাসান,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

​কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

​মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বরেণ্য রাজনীতিক, বুদ্ধিজীবী ও দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে লেখক মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর গ্রন্থ রচনার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা তুলে ধরতেই এই গ্রন্থটি রচনা করা হয়েছে।

​মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আ.ন.ম. সামছুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

​অতিথিরা আশা ব্যক্ত করে বলেন, ‘আগামী বাংলাদেশ’ বইটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এবং দেশের উন্নয়ন ও গঠনমূলক চিন্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা আরও বলেন, বইটি পাঠের মাধ্যমে নতুন প্রজন্ম দেশ গঠনের বাস্তবধর্মী দিকনির্দেশনা পাবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হবে।

Don`t copy text!