ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৫, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

হুসাইন ইসলাম রাফিত,তেরখাদা, খুলনা:

তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পান্তা-ইলিশ ভোজ, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, জারি-সারি ও ভাটিয়ালীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​এছাড়া উপজেলা পরিষদ চত্বরে বর্ষবরণ উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী মেলা বসে। এই মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত সাধারণ মানুষ, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

​পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম নুরুন্নবীর সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, অধ্যক্ষ আবু হেনা মো. মনিরুল হক মন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান।

​অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, থানার ওসি (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন।

​এছাড়াও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, খাদ্য নিয়ন্ত্রক পূরবী রানী বালা, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, ইউআরসি ইনস্ট্রাক্টর নজিবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মঞ্জুরুল কবির, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান উপস্থিত ছিলেন।

​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক অনির্বাণ রায় ও নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আবুল হোসেন বাবু মোল্যা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Don`t copy text!