ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে প্রবাসীর বসতভিটা দখল ও হুমকির অভিযোগ, থানায় মামলা

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১১, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে এক প্রবাসীর বসতভিটা জবরদখল, যাতায়াতের পথ বন্ধ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একটি প্রতিবেশী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা রওশন আরা ফেরদৌস (৬৬) বাদী হয়ে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
**ঘটনার বিবরণ:**
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিরন্টি ইউনিয়নের কুচিন্দা গ্রামের মৃত ফজলে রাব্বীর স্ত্রী রওশন আরা ফেরদৌসের স্বামী ক্রয়সূত্রে কুচিন্দা (৪৫ নং মৌজা) এলাকার ৬৩৮ হাল দাগের ৯ শতাংশ জমিতে গত ৪০ বছর ধরে বাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। বর্তমানে রওশন আরা ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য কানাডায় বসবাস করার সুযোগে প্রতিবেশী মৃত জাহিরের ছেলে মো. কাদের আলী ওরফে চুনকু (৫৫), তাঁর স্ত্রী মোসা. হাবিবা (৪৮) এবং ছেলে মো. হাবিব (৩০) ওই সম্পত্তি দখলের অপচেষ্টা শুরু করেন।
**ভুক্তভোগীর অভিযোগ:**
ভুক্তভোগী রওশন আরা জানান, বিবাদীরা তাঁর বাড়ির প্রধান ফটকের সামনে আমগাছের ডাল ও ময়লা-আবর্জনা ফেলে যাতায়াতের পথ রুদ্ধ করে দিয়েছেন। এছাড়া বাড়ির পানি নিষ্কাশনের নালার পাশে কলাগাছ লাগিয়ে জমি জবরদখল করেছেন তারা। গত ১৬ ডিসেম্বর সকালে এসব আবর্জনা সরিয়ে নিতে বললে বিবাদীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় এবং মারমুখী আচরণ করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা প্রশাসনের তোয়াক্কা করেন না বলে দম্ভোক্তি প্রকাশ করেন।
**সাক্ষীদের বক্তব্য:**
স্থানীয় বাসিন্দা মো. খাইরুল ইসলাম ও মো. রশিদুল ইসলামসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই পরিবারটি দীর্ঘ সময় প্রবাসে থাকার সুযোগে তাঁদের সাথে এমন আচরণ করা অন্যায়। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু সমাধান ও প্রবাসীর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
**কর্তৃপক্ষের বক্তব্য:**
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হাবিবের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে সরাসরি কথা বলতে চাইলেও পরবর্তীতে আর কোনো সাড়া দেননি।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। সমস্যা সমাধানের লক্ষ্যে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে এবং তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!