ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১০, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

**এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:**

কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ রওশন আরা বেগম (৫০) নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রওশন আরা বেগম ওই গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।

**অভিযানের বিবরণ:**

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন থানার সেকেন্ড অফিসার রোমান খান, এসআই শারিফুজ্জামান, এএসআই আমজাদ হোসেন ও এএসআই লুৎফর রহমান। এসময় রওশন আরার বসতঘর তল্লাশি করে ৭৮২ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০ টাকা এবং একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

**পুলিশের বক্তব্য:**

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত রওশন আরা একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। এর আগেও তিনি একাধিকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন,
“মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Don`t copy text!