ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেল ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৬, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ নামক ফেসবুক পেজটি একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেছে। ১ মিলিয়ন (১০ লাখ) ফলোয়ারের এই পেজটি হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর তা পুনরায় ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁর ভক্ত-অনুসারী ও স্থানীয়রা।
সোমবার (০৬ এপ্রিল) সকাল থেকে তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজটি পুনরায় সচল দেখা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) কবিরুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবার থেকে হঠাৎ পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন পেজটি হ্যাক হয়েছে অথবা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সব শঙ্কা কাটিয়ে সোমবার সকালে পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে তাইজুল ইসলাম তাজু বলেন, “আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, “সকাল থেকে তাজুর ফেসবুক পেজটি দেখা যাচ্ছে। সে সকালে ওই পেজ থেকে লাইভও করেছে। ঠিক কী কারণে এমনটা হয়েছিল তা আমাদের জানা নেই, তবে পেজটি ফিরে পাওয়ায় এলাকার মানুষ অনেক খুশি।”
এদিকে সচেতন মহলের মতে, তাজু ভাইকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তাঁর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট ক্রিয়েটর তাজুর সরলতাকে পুঁজি করে ভিডিও তৈরি করছেন, যা তাঁর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যথাযথ তদারকির মাধ্যমে এ ধরনের প্রবণতা রোধ করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

Don`t copy text!