ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৬, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ :

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (০৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত এমরান মিয়া বাগেরহাট জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তাঁর শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। তবে তাঁর স্থায়ী ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, কনস্টেবল এমরান মিয়া রাতে খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমিয়ে দেয়, তবে পুরোপুরি থামেনি। এসময় এমরান মিয়া চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে প্ল্যাটফর্মে নামার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে তাঁর দুই পা হাঁটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
ওসি আরও জানান, জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Don`t copy text!