ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর কাল: একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৩, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহ সফরে আসছেন। সফরকালে তিনি বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ মিনিটে ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের সকল জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সাথে এক মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিকেলে প্রতিমন্ত্রীর প্রধান কর্মসূচি নির্ধারিত রয়েছে ঢাকা-ময়মনসিংহ বাইপাসের শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায়। সেখানে বিকাল ৩:০০ মিনিটে তিনি ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
দিনের শেষ কর্মসূচিতে বিকাল ৫:০০ মিনিটে প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। অনুষ্ঠান শেষে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Don`t copy text!