ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ভাইরাল তাজুর পাশে নাগেশ্বরী উপজেলা প্রশাসন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৩, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমিহীন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২ এপ্রিল) দুপুরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে তাজুর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুজ্জামান রিশাদ। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাকে বাসযোগ্য খাস জমি ও কৃষি জমি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’র পক্ষ থেকেও তাজুর নতুন ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের মানবেতর জীবন কাটিয়ে হঠাৎ প্রশাসনের এমন সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন তাজু। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এক পর্যায়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম এবং ইউপি সদস্য মোঃ কবিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেলেও তাজু অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন। তার মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই মহতি উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

Don`t copy text!