ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে মোবাইল কোর্ট: ১৪ মামলায় ১২,৫০০ টাকা জরিমানা

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

আরিফুল ইসলাম খান, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৪ জন চালককে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার রসুনিয়া ইউনিয়নের ‘মা ফিলিং স্টেশন’ সংলগ্ন দানিয়াপাড়া মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আদালত সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানো, হালনাগাদ ট্যাক্স টোকেন না থাকা, হেলমেটবিহীন গাড়ি চালানো এবং মোটরসাইকেলে একাধিক সহযাত্রী বহন করার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তরা সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬ ও ৪৯(১)(চ) ধারা লঙ্ঘন করায় একই আইনের ৬৬ ও ৯২(১) ধারা অনুযায়ী মোট ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, নিয়মিত হালনাগাদ করা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Don`t copy text!