ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৬, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!


‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

‎গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎সোমবার (১৬ মার্চ ২০২৬) গাইবান্ধায় দলীয় কার্যালয়ে ও বিভিন্ন স্থানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় নেতাকর্মীরা বলেন, অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক একজন সুপরিচিত শিক্ষাবিদ, সমাজসেবক ও দক্ষ চিকিৎসক। দীর্ঘদিন ধরে তিনি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
‎নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে গাইবান্ধা জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
‎ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Don`t copy text!