ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী প্রচারণা জোরদার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৯, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী–৬ (হাতিয়া) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ টি এম নাবী উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করেছেন।

প্রচারণাকালে এ টি এম নাবী উল্যাহ স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং হাতিয়ার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, হাতিয়াকে একটি পরিকল্পিত ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে জাতীয় পার্টি বাস্তবমুখী উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করবে।

পথসভাগুলোতে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা লাঙ্গল প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায়,লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রচারণা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এ টি এম নাবী উল্যাহ বলেন, “হাতিয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা আমি কাছ থেকে দেখেছি। নির্বাচিত হলে আমি জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করব।” তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এদিকে স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। বিভিন্ন প্রার্থীর প্রচারণায় মুখর হয়ে উঠেছে নোয়াখালী–৬ আসনের গ্রাম ও বাজারগুলোতে

Don`t copy text!