শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুইটায় ধর্মপাশা উপজেলার পূর্ব বাজার এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ
প্রধান অতিথির বক্তব্য
আলহাজ্ব আনিসুল হক বলেন—
আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষকে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাই।
আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়।

