ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কচুয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৫, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়া প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সহদেবপুর বিএনপি দলীয় কার্যালয়ে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন খতম শেষে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ উজ্জ্বল ইসলাম। এ সময় দলীয় কার্যালয়জুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কচুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এহসানুল হক মিলনের পক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মামুন প্রধানীয়া, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, ওয়ার্ড যুবদলের সভাপতি মকবুল হোসেন, যুবদল নেতা বোরহান হোসেন ও আলামিন হোসেন। এছাড়াও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শামীম হোসাইন, সাধারণ সম্পাদক শিহাব মিয়াজী, সাবেক সভাপতি মোঃ নাছির মিয়াজীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তাঁর সুস্থতা শুধু একটি দলের নয়, বরং গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তাঁরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Don`t copy text!