ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১২, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

কমলনগরে যুবলীগ নেতা গ্রেফতার

সিরাজুল ইসলাম,কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলার মামলায় সাবেক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল বুধবার রাতে কমলনগর হাজির হাট বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মোসলেউদ্দিন কমলনগর উপজেলার ৫ নং চরফলকন ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড ইউপির সাবেক সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুনাফ। তিনি বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় যুবলীগের সাবেক এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোসলেউদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ৪ আগস্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এসময় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের অপসারনকৃত চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে গুলি চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। টিপুর নিজ বাসভবনের ছাদ থেকে প্রকাশ্যেই সালাউদ্দিন টিপু ও তাঁর সহযোগী গিয়াস উদ্দিন সোহাগসহ অন্যরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। এসময় তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের আসামি করা হয়।

Don`t copy text!