ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীর সম্মানহানির চেষ্টা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সচেতন শিক্ষক ও অভিভাবক সমাজের প্রতিবাদ সভা

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২১, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হারুনুর রশিদ, কচুয়া প্রতিনিধি:

​”বাংলাদেশ তোমার সাথে-শিক্ষামন্ত্রীর ভয় নাই” এই স্লোগান নিয়ে চাঁদপুর-১ (কচুয়া) আসনের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলনের সম্মানহানির চেষ্টার প্রতিবাদে এবং কুচক্রী মহল কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ২০ জুলাই সোমবার সকাল ১০টায় ঢাকা-কচুয়া সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বারৈয়ারা উচ্চ বিদ্যালয় এই প্রতিবাদ সভার আয়োজন করে।

​প্রতিবাদ সভায় এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর পাথৈর ইউনিয়নের শিক্ষা সমন্বয়ক কমিটির সম্মানিত সদস্য, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ১ নম্বর সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মাস্টার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণময় ভৌমিক, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, সহকারী শিক্ষক আকলিমা প্রধান বিএসসি, সহকারী শিক্ষক মাওলানা মোঃ ইয়াছিনুর, সহকারী শিক্ষক মোঃ নাছির উল্লাহ, সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান।

​আরও উপস্থিত ছিলেন বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাহিমা আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক মনিকা সাহা, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হাসিব।

​এছাড়া পাথৈর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ আলী আরশাদ মোল্লা, মোঃ রফিকুল ইসলাম মজুমদার, মাওলানা ক্বারী আবু তাহের প্রধান, মোঃ জামাল হোসেন পাটোয়ারী প্রমুখ ব্যক্তিবর্গ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

Don`t copy text!