ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ১৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব

প্রতিবেদক
majedur
এপ্রিল ৪, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভৈরবে ১৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরব দূর্জয় মোড় এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার দূর্জয়মোড় সিলেট বাসস্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ নাঈম হোসেন(১৯)কে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব। আটককৃত মোঃ নাঈম হোসেন(১৯) পাবনা জেলার চাটমহর উপজেলার বাহাদুরপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে।

র‍্যাব- ১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল বিকেল ৪ টার দিকে র‍্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক এর নির্দেশক্রমে, র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি চৌকোশ আভিযানিক দল তার নেতৃত্বে কিশোরগঞ্জের ভৈরব দূর্জয়মোড় সিলেট বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ নাঈম হোসেন(১৯) কে আটক করে। এ সময় আসামীর হেফাজত হতে ১৫ কেজি গাঁজা উদ্ধা পূর্বক জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ঢাকাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে মর্মে স্বীকার করেন।

তিনি আরও জানান, এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Don`t copy text!