ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাগাতিপাড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হাসান আলী সোহেল বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুুর হিজলী পাবনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত বৃদ্ধার পিতা ওই এলাকার মৃত আদম আলী মুনশী।

স্থানীয়রা জানান,ভোরের দিকে ফিরোজার শয়নকক্ষে আগুন লাগে।আগুন দেখে তাঁকে ডাকলেও ঘুম ভাঙাতে পারেননি।পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।তবে কক্ষের ভেতরে থাকা ফিরোজাকে উদ্ধার করতে পারেননি তাঁরা।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় ফিরোজাকে উদ্ধার করেন।

বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুরুল ইসলাম জানান,দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরের ভেতরে থাকা ফিরোজাকে জীবিত উদ্ধার করা যায়নি।তিনি মানসিক রোগী ছিলেন,এজন্য আগুন তাপানোর অভ্যাস ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাপানোর আগুন থেকে এ ঘটনার উৎপত্তি।

 

Don`t copy text!