ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২-২৩ সিজন -২ অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড পূবাইল বসুগাঁও ক্লাবের উদ্যোগে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট২০২২-২৩ সিজন -২ অনুষ্ঠিত।

শুক্রবার ১০ ফেব্রুয়ারি রাতে ক্লাব মসজিদ সংলগ্ন মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মিলন মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম জাহিদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, সভাপতি পূবাইল থানা আওয়ামীলীগ ও কাউন্সিলর ৪০নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মীরের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ ও কাউন্সিলর পদপ্রার্থী ৪১নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন।মাসুদুর রহমান মাসুদ সাবেক সভাপতি পূবাইল ইউনিয়ন ছাত্র লীগ।মোঃ আশরাফুল আলম কাউন্সিলর পদপ্রার্থী ৪১ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। রাজিবুল হাসান রাজীব আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ। বেলায়েত হোসেন মোল্লা সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ।যুবলীগ নেতা সোহেল রানা, আশফাকুজ্জামান দুদুল প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বসুগাঁও ক্লাবের সম্মানিত সভাপতি শেখ মো: ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সুজন শেখ।

Don`t copy text!