ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে মরুর বুকে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ।

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

মোরা বরিশালবাসি প্রবাসেও একে অন্যের সুখে দুখে মোরা থাকব পাশাপাশি।

এই স্লোগান নিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বরিশাল বিভাগীয় সমিতির আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়েছে।

আমিরাতের ফুজিরায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সমিতি আমিরাতের আহ্বায়ক মোঃ সিরাজুল হক, যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান সোহেল ও ইমদাদুল হক মিলন, সদস্য সচিব মোঃ মামুনুর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ ফখরুদ্দীন মুন্না, মোবাশ্বের হোসেন সম্রাট, মো: রেদোয়ান, বিশিষ্ট ব্যবসায়ী এস এম ফয়জুল্লাহ শহিদ, শওকত হোসেন মোল্লা, মো: রাশেদ, মো: আশ্রাফসহ পেশাজীবি ব্যক্তিবর্গ।

বরিশাল সমিতির আহ্বায়ক মোঃ সিরাজুল হক বলেন এই আনন্দ ভ্রমণের মধ্যে দিয়ে সমিতির অগ্রযাত্রা শুরু হলো।

আমিরাতে বরিশাল সমিতির মাধ্যমে প্রবাসীদের বন্ধন সৃষ্টির পাশাপাশি একটি ঐক্যবদ্ধ সমবায় প্লাটফর্ম তৈরি করে প্রবাসীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Don`t copy text!