ঢাকারবিবার , ২৯ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৯, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এক ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারী) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় ও চিলমারী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের দায়ে চিলমারীর মৌজাখানায় অবস্থিত মেসার্স এস এন ব্রিকস নামের ঐ অবৈধ ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয় এবং স্কেভেটর দিয়ে ভাটাটির অবকাঠামো আংশিকভাবে ভেঙে দেয়া হয়।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম ।

এসময় চিলমারী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনাও প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!