ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইল মেট্রোপলিটন থানা বিএনপি’র উদ্যোগে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৫, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরের পূবাইলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার নানা আয়োজনে দিবসটি পালন করে পূবাইল মেট্রোপলিটন থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার বিকালে মীরেরবাজার চৌরাস্তায় শোক র্যা লি, সন্ধ্যায় মীরেরবাজারে কোকোর রুহের মাগফিরাত কামনায় কুরআন তিলাওয়াত, আলোচনাসভা, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও পূবাইল থানা বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম খান বিকির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য ও সাবেক ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর ও পূবাইল ইউনিয়ন চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমদ। 

পূবাইল মেট্রোপলিটন থানা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ও পূবাইল থানা বিএনপি নেতা আ: আলীম মিয়া, মোবারক হোসেন, আবুবকর সিদ্দিক, মীর আতাউর, আফজাল হোসেন, ইসলাম উদ্দিন খান, আলতাফ হোসেন, আজিম উদ্দিন ভুট্টোসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।

Don`t copy text!