ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মশ্বিমনগর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৭, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খেটে খাওয়া মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে।

ঠিক তখন সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালিয়ে আসছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার সকালে তারই ধারাবাহিকতায় চলতি বছরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা বাজারে নিম্ন আয়ের পরিবার এই সুবিধা পাচ্ছে।

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও স্বস্তি ফিরেছে খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মাঝে।

জানা গেছে, টিসিবির আওতায় সরকার অনুমোদিত ডিলারের মাধ্যমে সঠিক তদারকিতে উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া কার্ডধারী পরিবার ৪৪৫ টাকার প্যাকেজে ২লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি ও ২ কেজি পেঁয়াজ পাচ্ছেন। এ ব্যাপারে ক্রেতারা জানান, টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্প দামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য এবং চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় মানুষের ভিড় বেশি।

তবে পণ্যগুলোর সরবরাহ বেশি করা প্রয়োজন বলে জানান তিনি। এ বিষয়ে মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন বলেন, নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে এই পণ্য বিক্রির কার্যক্রম সত্যিই এক যুগান্তকারী পদক্ষেপ।

সরকারের নির্দেশনা মোতাবেক আমার এ ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসারের মাধ্যমে কার্ডধারী পরিবারের মাঝে এই পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির পণ্য যাতে কোন ভাবেই কালোবাজারে বিক্রি করা না হয় এবং ওজনে কম দেয়া না হয় সেই বিষয়ে ডিলারসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে টিসিবি পণ্য বিক্রির বিষয়ে কোন প্রকারের অনিয়মের অভিযোগ পাওয়া যায় তাহলে তা তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!