ঢাকাবুধবার , ২৩ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে মুক্তা মিষ্টান্ন ভাণ্ডারসহ তিনটি প্রতিষ্ঠানকে ২০,০০০হাজার টাকা জরিমানা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৩, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁ আজবুধবার ২৩ নভেম্বর,২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক সদর উপজেলার মিষ্টি পট্টি ও সুপারি পট্টি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।
তদারকিকালে , অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অপরাধে মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ৫,০০০/- টাকা এবং মেয়াদহীন ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে সম্পর্ক স্টোরকে ১০,০০০/- টাকা এবং সিরাজ স্টোরকে ৫,০০০/- টাকা সহ মোট ২০,০০০/- টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করেন।
এছাড়াও বিপুল পরিমাণ মেয়াদহীন শিশু খাদ্য ধ্বংস করেন।
অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।

Don`t copy text!