ঢাকাসোমবার , ২১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইউপি সদস্য সরোয়ারের মৃত্যুতে চেয়ারম্যান আবুল হোসেনের গভীর শোক প্রকাশ- দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
নভেম্বর ২১, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সরোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের কিসমত চাকলা নিজ বাড়িতে মস্তিস্কের রক্তক্ষরণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। সরোয়ার হোসেন মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের টানা ৬ বারের নির্বাচিত সদস্য। তিনি কিসমত চাকলা গ্রামের মোজাম দফাদারের ছেলে। সোমবার বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জনপ্রিয় এ জনপ্রতিনিধির দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সরোয়ার হোসেনের চাচা সোহরাব হোসেন। এদিকে ইউপি সদস্য সরোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন।

Don`t copy text!