ঢাকারবিবার , ২০ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২০, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসভা সফল করার লক্ষ্যে গতকাল বিকালে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সুযোগ্য সভাপতি এমএম ইমরান খান পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার।

সর্ব শেষ সংবাদ দেখতে দৈনিক বাংলার অধিকার এর সাথে থাকুন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস। এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি, শহিদুল ইসলাম, কবির হোসেন, ইকবাল হোসেন, জুয়েল, আব্দুল হামিদ, ইউপি সদস্য মিঠু, আতিয়ার রহমান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ সময় অতিথিদের বক্তব্যে বলেন, আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসভায় দলে দলে যোগ দেয়ার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান।

Don`t copy text!