ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মোটরসাইকেলের ধাক্কায় হাজেরা বেগুম নামে এক জন ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১০, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁর মান্দায় এইচএসসি পরীক্ষার্থীর মোটরসাইকেলের ধাক্কায় হাজেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁজরভাঙ্গা-পলাশবাড়ী রাস্তার উত্তর চকরামপুর ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজেরা বেগম উপজেলার উত্তর চকরামপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী। অন্যদিকে পরীক্ষার্থী হাবিবুর রহমান তুড়-কবাড়িয়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। নিজে মোটরসাইকেল চালিয়ে সে গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাজেরা বেগম শাখা রাস্তা থেকে পাকা রাস্তায় উঠছিল। এ সময় পরীক্ষার্থী হাবিবুর রহমানের মোটরসাইকেল হাজেরা বেগমকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে তিনি গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

 

Don`t copy text!