ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ভ্যানচালকের ট্র্যাক চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু- দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
নভেম্বর ১০, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় ট্রাকেরচাপায় পিষ্ট হয়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর পিরোজপুর গেঞ্জির মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালকের নাম খোরশেদ আলম (৬০)। তার বাড়ি নওগাঁ পৌরসভার দোগাছী এলাকায়।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার মাদার’মোল্লা বাজার থেকে ভ্যান চালিয়ে নওগাঁ শহরের কাঠালতলী মোড়ে আসছিলেন খোরশেদ। এ সময় নওগাঁ থেকে রাণীনগরগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যান গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক খোরশেদ ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও নওগাঁ সদর থানার তদন্ত (ওসি) আব্দুল গফুর।
ওসি বলেন, দুর্ঘটনার পরই ট্রাকটি দ্রুত রাণীনগরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন উপজেলার মাদার’মোল্লা এলাকায় ট্রাকটিকে আটক করে। তবে গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে

Don`t copy text!